কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা : ডা. জাহেদ উর রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিসিরা জানিয়েছেন সাংবাদিক হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা থাকা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছি এবং এটা দ্রুতই করবো।

বুধবার (৬ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, সাংবাদিক হওয়ার জন্য নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।

এদিকে, ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন। তারা সে বিষয়ে তাদের কোনও চাওয়া ব্যক্ত করেছেন কিনা জানতে চেয়ে সাংবাদিকরা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন।

জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবের আলোচনা এখানে আসেনি। যেটা এসেছে তা হলো, আমরা এখন অনলাইন বেজড ডিজিটাল মিডিয়ার অন্তর্ভুক্ত হয়েছি। তাদের মতে, অনেক সময় কাজ করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হন। তাই তারা প্রত্যাশা রাখেন, সাংবাদিকদের জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা এবং কোড অব কন্ডাক্ট থাকা দরকার। যেটি সাংবাদিকরা ফলো করবেন।

তিনি আরও বলেন, এরকম হলে সবাই সবার কাজটি সুষ্ঠুভাবে করতে পারবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এছাড়াও প্রত্যেকের দায়িত্ব পালনে সুবিধা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১০

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১১

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১২

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৩

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৪

হুহু করে কমছে তেলের দাম

১৫

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৬

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৭

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৮

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৯

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

২০
X