কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হজ নিয়ে কঠোর অবস্থানে সৌদি, বাংলাদেশিদের জরুরি বার্তা দিল মন্ত্রণালয়

পবিত্র হজের কার্যক্রম চলছে এবং বাংলাদেশ সরকারের লোগো। ছবি : সংগৃহীত
পবিত্র হজের কার্যক্রম চলছে এবং বাংলাদেশ সরকারের লোগো। ছবি : সংগৃহীত

হজ ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে গেছে সৌদি আরব। বৈধ হজ পারমিট ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি বিদেশিদের বহিষ্কার ও ১০ বছর পর্যন্ত সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

এ পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার জন্য জরুরি বার্তা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজিদের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার নিয়ম আরও কঠোর করেছে। বৈধ হজ পারমিট ছাড়া হজ পালন বা চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি দেশ থেকে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এতে আরও বলা হয়, শুধু অবৈধ হজযাত্রী নয়, তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অপরাধীর সংখ্যার ভিত্তিতে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এ বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবাদাতা, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দাতা—সবার জন্য প্রযোজ্য। এছাড়া এসব কাজে ব্যবহৃত যানবাহন আইনি প্রক্রিয়া শেষে জব্দ করারও হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সংশোধিত নিয়ম অনুযায়ী, কেবল অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। সৌদিতে বসবাসকারীসহ সব হাজির জন্য এ নিয়ম কার্যকর হবে। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, বাসিন্দা এবং সব ধরনের ভিসাধারীকে বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি আইন ভঙ্গের তথ্য জানাতে প্রধান অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X