কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:৪০ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মাদানী, খুলল একের পর এক প্রশ্নের জট

বোরকা পরিহিত নারীরা এবং আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। ছবি : সংগৃহীত
বোরকা পরিহিত নারীরা এবং আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। এবার নিজের ফেসবুক পোস্টে বিয়েকে ঘিরে ওঠা বিভিন্ন প্রশ্ন, গুঞ্জন ও অভিযোগের জবাব দিয়েছেন তিনি। একই সঙ্গে দাবি করেছেন, বিয়ের দিন দেখার আগ পর্যন্ত নতুন স্ত্রীকে তিনি কখনো দেখেননি।

বৃহস্পতিবার (০৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা পোস্টে তিনি দাবি করেন, তাকে নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, প্রথম স্ত্রী থাকা অবস্থায় নতুন স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে চাপে পড়ে তিনি বিয়ে করেন। আবার কেউ কেউ বলেন, টিকটকের মাধ্যমে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়েছিল।

তবে এসব অভিযোগকে গুজব আখ্যা দিয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি জীবনে কোনো দিন দেখিনি। এমনকি তার সঙ্গে একবারের জন্য কথাও হয়নি। আর টিকটকে জীবনে কোনো দিন আমার আইডি ছিল না, সেটা এত বুঝিও না।’

তিনি জানান, আইএমভির মাধ্যমে বিয়েটি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বিয়েটা করেছি আইএমভির মাধ্যমে। সেখানে যারা স্বেচ্ছায় একাধিক বিয়ে করতে আগ্রহী ছেলে বা মেয়ে তাদের ফরম পূরণ করতে হয়।

‘আমার ফরম পূরণ করা হয়েছিল কয়েক মাস আগে। এরপর তারা কুফু অনুযায়ী মিলে গেলে ছেলে ও মেয়ের সাক্ষাতের ব্যবস্থা করে, উভয় পক্ষ রাজি হলে বিয়ে সম্পন্ন হয়।’

প্রথম স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কেন দ্বিতীয় বিয়ে করতে হলো—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রশ্নও ওঠে। এর জবাবে মাদানী বলেন, ‘আমি সেই সময়ই আমার প্রথম স্ত্রীকে ফরম পূরণের বিষয়টি জানিয়েছিলাম। অতএব আইএমভি শুধু বিবাহের মধ্যস্থতাকারী।

‘আমার জন্য উপযুক্ত মেয়ে পাওয়ার সময়টা আমার স্ত্রীর প্রেগন্যান্সির সময়ের সঙ্গে মিলে গেছে। বিষয়টি নিয়ে আমিও দ্বিধান্বিত ছিলাম, সিদ্ধান্ত নিতেও কষ্ট হয়েছে।’

তবে নিজের সংসারজীবন নিয়ে তিনি দাবি করেন, প্রথম স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে তিনি অবহেলা করেননি। মাদানী বলেন, ‘আড়াই বছরের সংসারে আমার স্ত্রী যদি ন্যূনতম একবারও আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে—পৃথিবীর কেউ যদি সেটা প্রমাণ করতে পারে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমার এই হালাল ও বৈধ সিদ্ধান্তের কারণে আজ নিজের ভেতরেও এক ধরনের অপরাধবোধ জন্মেছে। তবে সেটার জন্য আমি একজন মানুষের কাছেই দায়ী—তিনি আমার প্রথম স্ত্রী। তার কাছে আমি কীভাবে আগের মতো হতে পারি, সেটাই আমার ইনসাফের মাধ্যমে প্রমাণ হবে, ইনশাআল্লাহ।’

দ্বিতীয় বিয়ের পর মাওলানা মামুনুর রশীদ কাসেমী ও তার প্রতিষ্ঠান আইএমভিকে নিয়েও সমালোচনা শুরু হয়। এ বিষয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘আইএমভি কী করছে? তারা শুধু এমন দুই পক্ষকে মিলিয়ে দিচ্ছে, যারা স্বেচ্ছায় একাধিক বিয়েতে আগ্রহী। তারা তো কাউকে জোর করে বিয়ে দিচ্ছে না।’

পোস্টের শেষাংশে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘এ দেশের অনেক আলেমবিদ্বেষী মানুষ এপস্টেইন ফাইলস বা বড়লোক বড় নেতাদের স্ত্রী রেখে ৫-৭টা রক্ষিতা নিয়েও এত কথা বলেনি, যতটা আমার একাধিক বিয়ে নিয়ে বলছে।

‘তাদের কাছে মনে হয়, এপস্টেইন ফাইলসের সেই ছোট ছোট শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনা বা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X