কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হজ ও ওমরাহযাত্রীদের সেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১১টি ভাষায় ২৪ ঘণ্টার সমন্বিত হটলাইন চালু করেছে, যেখানে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন হজযাত্রীরা।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা জানিয়েছে, হজযাত্রীদের ভোগান্তি কমানো এবং দ্রুত সেবা পৌঁছে দিতেই এই আধুনিক কল সেন্টার চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে হজ ও ওমরাহ সংক্রান্ত তথ্য, জরুরি সহায়তা কিংবা অভিযোগ জানানো যাবে।

মন্ত্রণালয় বলছে, হটলাইনের মাধ্যমে হজযাত্রীরা সরাসরি নিজেদের সমস্যা জানাতে পারবেন। পাশাপাশি সেবার মান নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটিও দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থাও রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই কল সেন্টারে প্রশিক্ষিত কর্মীরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ায় হজযাত্রীরা নিজ ভাষাতেই সহজে যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এ ছাড়া উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে কর্মীদের দক্ষতা অনুযায়ী কল বণ্টন করা হবে, যাতে প্রত্যেক হজযাত্রী দ্রুত ও নির্ভুল তথ্য পান।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

সূত্র : গালফ নিউজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১১

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১২

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৩

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৪

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৯

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

২০
X