কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
তালিকায় বিতর্কিতদের নাম

পুলিশের পদক প্রদানের আনুষ্ঠানিকতা বাতিল

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। তবে অন্যান্য বছরের মতো এবার প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেওয়া হচ্ছে না। ‘বিতর্কিত’ সদস্যদের নাম থাকায় শেষ সময়ে শনিবার (৯ মে) পদকের এই আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

পদক পাওয়ার তালিকায় ছিলেন পুলিশের এমন অন্তত ৬ জন কর্মকর্তা কালবেলাকে নিশ্চিত করেছেন, তাদের মৌখিকভাবে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পদক প্রদানেরর আনুষ্ঠানিকতা বাতিলের বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তাদের জানানো হয়েছে।

কেন পদক প্রদানের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে, তা জানতে পুলিশের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে কালবেলাকে পুলিশ সূত্র জানায়, পদকপ্রাপ্তদের তালিকায় বিতর্কিত একাধিক সদস্যের নাম রয়েছে। শেষ সময়ে তা নজরে আসায় তা বাতিল করা হয়েছে।

যদিও শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

এবার পুলিশের ১০৭ জন সদস্যের পদক পাওয়ার কথা ছিল। গত ২ মে থেকে তারা রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্স মাঠে পদকের প্যারেড প্রস্তুতি নিচ্ছিলেন।

নাম প্রকাশ না করে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী পদক প্রাপ্তদের নামে সরকারি আদেশ (জিও) জারি হয়। তবে শনিবার রাত ৯টা পর্যন্ত সেই জিও হয়নি। এটা না হলে তো পদক দেওয়া যাবে না।’

অবশ্য পুলিশ সপ্তাহের প্যারেডসহ অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’, প্রতিপাদ্যে এবার ৪ দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হবে পুলিশ সপ্তাহ। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১০

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

১১

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

১২

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

১৩

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

১৪

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১৫

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

১৬

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৭

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১৮

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৯

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

২০
X