কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

ভিন্ন ঘটনার ছবি
ভিন্ন ঘটনার ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া চারটি অবিস্ফোরিত বিমানবোমা নিষ্ক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-এর প্রতিবেদনেও কর্তৃপক্ষের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালিয়ে এসব বোমা নিরাপদে অপসারণ করে।

লেবাননের সেনাবাহিনীর কমান্ড-ডিরেক্টরেট অব ওরিয়েন্টেশন এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ অঞ্চলের আব্বা ও হারুফ, টাইর অঞ্চলের বুর্জ শেমালি এবং মারজায়ুন অঞ্চলের দেব্বিন শহরে ইসরায়েলি আগ্রাসনের সময় ফেলে যাওয়া চারটি অবিস্ফোরিত বিমানবোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

এদিকে লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন। শুক্রবার (৩ জুলাই) এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে গোলাগুলি ও ড্রোন তৎপরতার ঘটনা ঘটেছে।

এর আগে শুক্রবার ইসরায়েল জানায়, নিরাপত্তা অঞ্চলে তাদের বাহিনীর ওপর হামলার জবাবে বিনতে জবেইল জেলায় হিজবুল্লাহর প্রায় ১০টি অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X