কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ওপর নির্ভরতা পুরোপুরি বন্ধ করা হবে। তিনি বলেন, এই সহায়তা অনেকটা ‘দানের’ মতো, যা ইসরায়েলের আর প্রয়োজন নেই।

ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, দেশের অর্থনীতি এখন এতটাই শক্তিশালী যে নিজেদের প্রয়োজনীয় ব্যয় নিজেরাই বহন করতে সক্ষম। তিনি দাবি করেন, ইসরায়েলের জিডিপি প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে যাচ্ছে এবং আগামী বছর থেকেই দেশের আর্থিক চাহিদা নিজস্ব সম্পদ থেকেই মেটানো সম্ভব হবে।

নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের সহায়তা একবারে নয়, ধাপে ধাপে কমিয়ে ১০ বছরের মধ্যে সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান।

২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে হওয়া ১০ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে প্রায় ৩৮ বিলিয়ন ডলার সামরিক ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে। ইসরায়েলের অভিযোগ, ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্প প্রশাসন তাদের স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

১০

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

১১

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১২

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

১৩

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৪

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১৫

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৬

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

১৭

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১৮

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১৯

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

২০
X