কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ‘প্রতিশোধের’ আহ্বান জানিয়ে লাল পতাকা বহন করতে দেখা গেছে শোকাহত সমর্থকদের। শনিবার শত শত মানুষের হাতে এ পতাকা দেখা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা প্রতিশোধের প্রতীক হিসেবে এসব লাল পতাকা তৈরি করেছেন।

তিনি বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইরান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

মোহাম্মদ ইসলামি আরও বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা কেবল রাষ্ট্রপ্রধানের মতো একজন ব্যক্তি ছিলেন না; তার অবস্থান ছিল এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা তীর্থযাত্রীদের আবাসনের জন্য দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। এছাড়া বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা শেষ বিদায়ে উপস্থিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১০

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১১

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১২

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৩

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

১৫

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১৬

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১৭

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

১৮

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১৯

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

২০
X