কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হাজি সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন

হাজি সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার জেলা প্রশাসন। ছবি : কালবেলা
হাজি সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার জেলা প্রশাসন। ছবি : কালবেলা

সরকারি খাস জমি দখল করে টানা দুই দশকের বেশি সময় ধরে রাজধানীর লালবাগ এলাকায় গড়ে তোলা হাজি সেলিমের মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার জেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন সূত্র জানায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল মদিনা গ্রুপ। এ ঘটনায় উচ্ছেদ মোকদ্দমা ৭৭/২০২৫-এর আলোকে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) দখল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় চিঠি ইস্যু করেন।

এরপর দখলদার পক্ষ উচ্চ আদালতে ৪৭৩৪/২০২৬ নম্বর রিট মামলা দায়ের করে স্থগিতাদেশ নেয়। তবে সরকারপক্ষ সিভিল বিবিধ মামলা (২৯৩/২০২৬) দায়ের করলে গত ১২ মে চেম্বার জজ আদালত পূর্বের স্থগিতাদেশ স্থগিত করেন। আদালতের ওই আদেশের পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমির দখল পুনরুদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা সরকারি জমি উদ্ধার করেছি এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ফরিদা খানম বলেন, ‘নিঃসন্দেহে এ অভিযান দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা। বছরের পর বছর সরকারি জমি দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপোষ নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১০

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১১

কমলো এলপি গ্যাসের দাম

১২

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৩

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৪

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

১৬

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১৭

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

১৮

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১৯

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

২০
X