কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে আগে থেকেই সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় বুড়িচং উপজেলা প্রশাসনের সহায়তায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজারের সড়কের দুই পাশে অভিযান চালান। এ সময় মহাসড়কের দুই পাশ থেকে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গৌরীপুর সড়ক উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানের উচ্ছেদ দীর্ঘায়িত করতে মহাসড়কে সার্ভিস লেন করার কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X