দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের ১২ কিমি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

দিনাজপুরে সড়কের ১২ কিমি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। ছবি : কালবেলা
দিনাজপুরে সড়কের ১২ কিমি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। ছবি : কালবেলা

দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার পাশে সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ।

রোববার (০২ নভেম্বর) সকাল থেকে পুলহাটের পুলিশ ফাঁড়ির মোড় থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান কার্যালয়ের উপসচিব (এস্টেট ও আইন) কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

সওজ দিনাজপুর সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে জমি অধিগ্রহণ করে সওজ। অধিগ্রহণকৃত জমি উদ্ধারে ২০০২ সালে উচ্ছেদের নোটিশ প্রদান করেছিল। কিন্তু মামলা-মোকদ্দমাসহ অনেক জটিলতার কারণে উচ্ছেদ অভিযান হয়নি। এবার ফের নোটিশ ও মাইকিং এবং পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে ৩০ অক্টোবরের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য জানানো হয়। অনেকে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে।

এদিকে এ উচ্ছেদ কার্যক্রমে দুই হাজার মানুষের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে এবং ৫ হাজার পরিবার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X