বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাটকোর ‘অনাপত্তি পত্র’ শর্তে সংবাদকর্মীদের স্বাধীনতা হুমকিতে : বিএমএম

অ্যাটকোর লোগো। ছবি : সংগৃহীত
অ্যাটকোর লোগো। ছবি : সংগৃহীত

টেলিভিশন শিল্পের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ‘অনাপত্তি পত্র’ বা এনওসি-সংক্রান্ত নতুন নির্দেশনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মিডিয়া মনিটর (বিএমএম)। সংগঠনটির দাবি, এ ধরনের শর্ত সংবাদকর্মীদের পেশাগত স্বাধীনতা হরণ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে।

রোববার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ মিডিয়া মনিটর জানায়, মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তারা অ্যাটকোর জারি করা ‘জরুরি বিজ্ঞপ্তি’র সত্যতা নিশ্চিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অ্যাটকোর ওই বিজ্ঞপ্তিতে সদস্য প্রতিষ্ঠানগুলোকে ‘কঠোরভাবে অনুসরণ’ এবং ‘অবিলম্বে কার্যকর’ করার জন্য দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো, কর্মরত অবস্থায় কিংবা চাকরি ছাড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি পত্র বা ছাড়পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি নেওয়া যাবে না। অন্য নির্দেশনায় বলা হয়েছে, নতুন প্রতিষ্ঠানে যোগদানের আগে এনওসি গ্রহণ বাধ্যতামূলক; অন্যথায় তা নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

বাংলাদেশ মিডিয়া মনিটর এ সিদ্ধান্তকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করে জানায়, কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে এনওসি বাধ্যতামূলক করার মতো বিধিনিষেধ সংবাদকর্মীদের মৌলিক পেশাগত অধিকার ক্ষুণ্ন করতে পারে। অতীত অভিজ্ঞতা পর্যালোচনায় দেখা গেছে, এ ধরনের শর্ত অনেক ক্ষেত্রে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি করে।

সংগঠনটি জানায়, এ উদ্যোগের মাধ্যমে সংবাদকর্মীদের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনিক বলয়ের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে, যা মুক্ত ও স্বাধীন গণমাধ্যম চর্চার মৌলিক দর্শনের পরিপন্থী।

বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, অনাপত্তি পত্র ছাড়া নতুন কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে আইনি ব্যবস্থার বিধান সাংবাদিকদের পেশাগত জীবনে অনিশ্চয়তা ও ভয় তৈরি করতে পারে। একইসঙ্গে মালিকপক্ষ তুচ্ছ অজুহাতে ছাড়পত্র আটকে দিয়ে অন্যায্য চাপ সৃষ্টির সুযোগ পেতে পারে।

মুক্ত সাংবাদিকতার স্বার্থে অ্যাটকোর এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিডিয়া মনিটর।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X