কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : ২০ মে ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার গুমের মামলায় আসামি হচ্ছেন বেনজীরের ক্যাশিয়ার রিফাত

বেনজীর আহমেদ ও তার ক্যাশিয়ার
বেনজীর আহমেদ ও তার ক্যাশিয়ার

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ও তার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে এবার গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে আগামী ২৪ মে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।

তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, রিফাত নিলয় জোয়ার্দার ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ শীর্ষ আওয়ামী লীগ নেতাদের নির্দেশে সারাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রিফাত নিলয় জোয়ার্দারের প্রত্যক্ষ নির্দেশনায় অসংখ্য ব্যক্তিকে বলপূর্বক গুম করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নিয়ন্ত্রণাধীন গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রাখা হতো। সেখানে ভিকটিমদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিফাত নিলয় জোয়ার্দার বর্তমানে ধানমন্ডি থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গুমের এই বিশেষ মামলায় তাকে গ্রেফতার দেখাতে এবং ট্রাইব্যুনালে উপস্থিত নিশ্চিত করতে চিফ প্রসিকিউটর বরাবর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারির আবেদন জানানো হয়েছিল। এই আবেদনের প্রেক্ষিতেই আদালত আগামী ২৪ মে তাকে ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য করেছেন।

তদন্ত সংস্থা দাবি করেছে, গত ২০২৪ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া এই তদন্তে ভিকটিম, তাদের পরিবার এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে রিফাত নিলয়ের বিরুদ্ধে এসব অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এসএ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X