সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট : ২৩ মে ২০২৬, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

নবম পে স্কেলে আধা-স্বায়ত্তশাসিত কর্মীদের জন্য বড় সুখবর

সরকারের লোগো ও অর্থমন্ত্রী আমির খসরু। ছবি : সংগৃহীত
সরকারের লোগো ও অর্থমন্ত্রী আমির খসরু। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ১ জুলাই থেকে দেশে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও আসছে বড় সুখবর।

নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন ও পেনশন বাড়ানোর পাশাপাশি বৈষম্য কমাতে থাকছে বিশেষ উদ্যোগ। গত বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নবম পে স্কেল নির্ধারণে গঠিত সচিব কমিটির সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নবম পে স্কেলে নিচের স্তরের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে তুলনামূলকভাবে ওপরের স্তরের কর্মকর্তারা কম সুবিধা পেতে পারেন।

নতুন এই পে স্কেলের আওতায় সরকারি চাকুরিজীবীদের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনতে বিশেষ সুপারিশও রাখা হচ্ছে।

পেনশন সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে যারা কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব সচিব কমিটির সভায় আলোচনা হয়েছে। বিশেষ করে যেসব পেনশনার বর্তমানে ২০ হাজার টাকার নিচে সুবিধা পাচ্ছেন, তারা নতুন স্কেলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন।

শুধু সরাসরি সরকারি কর্মচারী নয়, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সরকার সমন্বিত নির্দেশনা জারির পরিকল্পনা করছে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রেও নতুন পে স্কেলের সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে।

সচিব কমিটির সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন পে স্কেল নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার নির্ধারিত ১ জুলাইয়ের লক্ষ্যমাত্রা সামনে রেখে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X