কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১১:২৪ এএম
আপডেট : ২৮ মে ২০২৬, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান। ছবি : সংগৃহীত
বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান। ছবি : সংগৃহীত

বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জোবাইদা রহমান রাজধানীর বনানী সামরিক কবরস্থানে যান।

প্রথমে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পরবর্তীকালে প্রধানমন্ত্রী এবং জোবাইদা রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।

পরবর্তীকালে মোট ৭৪ জন নিহত হন বলে জানা যায়। সেনা কর্মকর্তাদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১০

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১১

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১২

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৩

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৪

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৫

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৭

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৮

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৯

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X