কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত বলেছেন, শুধু হাসপাতাল নির্মাণ, সরকারি উদ্যোগ কিংবা চিকিৎসকদের প্রচেষ্টার মাধ্যমে জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়; জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

শনিবার (৬ জুন) রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রতিমন্ত্রী মুহিত বলেন, ‘জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া ডেঙ্গুসহ জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-সহ দেশের সব সিটি কর্পোরেশনের সহযোগিতায় জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার।’

তিনি বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমেই জাতীয় পর্যায়ের বড় বড় কর্মসূচি সফল হয়েছে। যেমন, হামের টিকাদান কর্মসূচিতে অল্প সময়ে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছিল। একইভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণেও জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি নাগরিক যদি ডেঙ্গু প্রতিরোধকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, প্রতিদিনের জীবনযাপনে কিছু ইতিবাচক পরিবর্তন আনেন, নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে সচেতন করেন, তাহলে ডেঙ্গু পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্থ জনগোষ্ঠী ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। একটি জাতির উন্নয়নের প্রকৃত সুফল তখনই নিশ্চিত হয়, যখন সেই উন্নয়ন মানুষের স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখে।’

প্রতিমন্ত্রী জানান, ডিএনসিসির নেতৃত্বে আগামী তিন মাসব্যাপী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

সোসাইটিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি আবাসিক এলাকা ও সোসাইটিকে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে, যাতে তারা নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারে। তারপরও কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার উদ্যোগের কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজে ইমামদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনগণকে সচেতন করা হবে, যাতে এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি গুলশান সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয়ে গুলশান-২-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ, ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক নগরবাসী অংশগ্রহণ করেন।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১০

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১১

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১২

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৩

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৪

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৫

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৭

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৯

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

২০
X