কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হলে স্পিকার এ ঘোষণা দেন।

সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম প্রথমে থাকবে, তিনি স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করবেন।

ঘোষিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় স্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক। তৃতীয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন।

এ ছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। এ সময় গভীর দুঃখের সঙ্গে সংসদকে জানানো হয় যে, দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

সংসদীয় রীতি অনুসারে প্রয়াত এসব জননেতা ও সাবেক নীতিনির্ধারকদের স্মরণে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১১

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১২

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৪

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৫

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৬

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৭

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৮

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৯

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

২০
X