মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

অসহায় আবু বক্কর। ছবি : সংগৃহীত
অসহায় আবু বক্কর। ছবি : সংগৃহীত

ছোটবেলা থেকেই অভাবের সংসারের হাল ধরতে দিনমজুর আর গাড়িচালকের সহকারী হিসেবে কাজ করে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই করছিলেন ২৩ বছরের তরুণ আবু বক্কর। কিন্তু সেই লড়াইয়ে আচমকাই বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি।

ফুসফুস ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে এখন নিজ বাড়িতেই মৃত্যুর প্রহর গুনছেন তিনি। অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে বর্তমানে তিনি শয্যাশায়ী।

অসহায় আবু বক্কর মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের গণসিংজুরী গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ আবু বক্করের বাবা-মা বেঁচে থাকলেও অভাবের কারণে বা অন্য কোনো পরিস্থিতিতে ছেলের চিকিৎসার কোনো দায়ভার নিচ্ছেন না। ফলে টাকার অভাবে কোনো উন্নত চিকিৎসা হচ্ছে না তার।

সরেজমিনে আবু বক্করের বাড়িতে গিয়ে দেখা গেছে এক করুণ দৃশ্য। চরম অসুস্থতা ও শারীরিক যন্ত্রণা নিয়ে বৃদ্ধ দাদা-দাদির ভাঙা ঘরের বারান্দায় ঠায় বসে আছেন তিনি। তার চোখমুখ ফ্যাকাসে হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো শরীর।

প্রতিনিয়ত তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। তার সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও, সেই ব্যয়ভার বহনের সামর্থ্য এই পরিবারের নেই।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের দিকে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবু বক্কর। পরে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের জটিলতাসহ নানা রোগ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। বর্তমানে শরীরে তীব্র রক্তশূন্যতাও দেখা দিয়েছে।

অসুস্থ আবু বক্করের দাদি অশ্রুসজল চোখে জানান, ছেলেটার মা-বাবাও খোঁজ নেয় না। আমরা বুড়ো মানুষ, ভাঙা ঘরে থাকি। টাকার অভাবে নাতিকে ডাক্তার দেখাতে পারছি না।

স্থানীয় বাসিন্দা শামিম মিয়া বলেন, আবু বক্কর ছেলেটা খুব পরিশ্রমী ছিল। ছোটবেলা থেকেই কষ্ট করে সংসার চালাত। এখন রোগাক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মরতে বসেছে। আমাদের সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি, কিন্তু উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। দেশের বৃত্তবান মানুষরা এগিয়ে আসলে ছেলেটা বেঁচে যেত।

ঘিওর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার বলেন, রোগীর খোঁজখবর নিয়ে চিকিৎসার জন্য সরকারিভাবে আমাদের যে কল্যাণ তহবিল বা জটিল রোগীদের আর্থিক সহায়তার অনুদান রয়েছে, সেখান থেকে তাকে নিয়মানুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। এছাড়া জরুরিভাবে কোনো আর্থিক সহযোগিতা করা যায় কি না বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

বক্করের জীবন প্রদীপ এভাবে নিভে যাক, তা চান না স্থানীয়রা। আবু বক্করকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সরকারি সাহায্যের পাশাপাশি সমাজের বিত্তবান, সমাজসেবক ও প্রবাসী ভাইদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X