কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:২৫ এএম
আপডেট : ১০ জুন ২০২৬, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচ প্রোভিসি নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১০ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) হিসেবে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্রাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের জন্য বলা হয়েছে।

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসিসহ শীর্ষপদে পরিবর্তন আনা শুরু করেছে। তাদের চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও কেউই মেয়াদ পূর্ণ করতে পারেননি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ৭ জুন জানিয়েছে, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক কারণ প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি থাকলেও অনেক ক্ষেত্রে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বরং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তিকেও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

শিক্ষা খাতের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করে টিআইবি জানায়, সরকার গঠনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তনকে কেন্দ্র করে অস্থিরতা দেখা গেছে। সহ-উপাচার্য, ট্রেজারার, ডিন ও প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠে এসেছে।

এ ছাড়া উপাচার্য নিয়োগ, পদোন্নতিতে দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক নানা সিদ্ধান্তকে কেন্দ্র করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ঘটনা ঘটেছে। কিছু প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে টিআইবির এই দাবির বিষয়ে গত ৮ জুন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি উত্তর দিতে রাজি হননি। বলেন, বিএনপি নতুন দায়িত্ব নেওয়া সরকার। বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালনা করা হবে তা সরকার বুঝবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X