কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন। ছবি : কালবেলা
গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্পের গ্রাহকরা আগামী এক বছরের মধ্যে বাড়িঘর নির্মাণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১০ জুন) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাকারিয়া তাহের বলেন, ‘অনেক বছর ধরে এ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি ছিল না। তবে বর্তমানে ঝিলমিল আবাসিক প্রকল্পের অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে। একইসঙ্গে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজও দ্রুত শুরু হবে। ’

প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছেও বলেও জানান তিনি।

প্রকল্প এলাকার নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, ‘ঝিলমিল প্রকল্প এলাকায় স্থায়ী থানা স্থাপনের কাজ চলমান রয়েছে। বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানার পাঁচটি টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ’

এ সময় মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবন এলাকা ঘুরে দেখেন। পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান চলমান কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন। প্লট বরাদ্দপ্রাপ্তদের সংগঠন ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম,​ রাজউক সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম ও এরাদুল হক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক, চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X