বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:১৩ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

টাকার নোট, নবম পে-স্কেল ও সরকারের লোগো এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা গ্রাফিক্স
টাকার নোট, নবম পে-স্কেল ও সরকারের লোগো এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা জানান। নতুন স্কেলে সব গ্রেডেই মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় সহায়তা দিতে সরকার নবম জাতীয় পে-স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি দাবির বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে।

সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর করা হয়েছিল। এরপর প্রায় এক দশকের বেশি সময় পেরিয়ে নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

নতুন পে-স্কেল অনুযায়ী, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে বেতন বেড়ে হয়েছে এক লাখ ৩২ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে এক লাখ ১৩ হাজার টাকা। একইভাবে চতুর্থ ও পঞ্চম গ্রেডের বেতন যথাক্রমে এক লাখ এবং ৮৬ হাজার টাকায় উন্নীত হয়েছে।

নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরাও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। দশম গ্রেডে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা এবং একাদশ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

সরকারের দাবি, নতুন এই বেতন কাঠামো সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে উৎসাহ ও দক্ষতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কিছুটা কমিয়ে এনে বেতন কাঠামোয় ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য দেশের ইতিহাসে অন্যতম বড় বেতন পুনর্বিন্যাস কার্যকর হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন গ্রেডে কত বেতন বাড়ছে

গ্রেড ১ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা
গ্রেড ২ ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা
গ্রেড ৩ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা
গ্রেড ৪ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা
গ্রেড ৫ ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা
গ্রেড ৬ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা
গ্রেড ৭ ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা
গ্রেড ৮ ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা
গ্রেড ৯ ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা
গ্রেড ১০ ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা
গ্রেড ১১ ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা
গ্রেড ১২ ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা
গ্রেড ১৩ ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা
গ্রেড ১৪ ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা
গ্রেড ১৫ ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা
গ্রেড ১৬ ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা
গ্রেড ১৭ ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা
গ্রেড ১৮ ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা
গ্রেড ১৯ ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা
গ্রেড ২০ ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা
কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X