কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. মঈন খান। ছবি : সংগৃহীত
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে কাজ করবে।

শুক্রবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী পথ চলার মাধ্যমে বাংলাদেশকে আবারও বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চায় বিএনপি।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তিনি একটি ভঙ্গুর রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিখাতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি স্থাপনের কাজ শুরু করেছিলেন। তার আদর্শকে হৃদয়ে ধারণ করার মধ্য দিয়েই তাকে যথাযথভাবে স্মরণ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমান দেশের জন্য যে বাজেট দিয়েছিলেন, তা শুধু ঢাকা শহরের উঁচুতলার (ধনী) মানুষের জন্য ছিল না; তিনি বাজেট দিয়েছিলেন এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণের জন্য।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/আরএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X