কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংককে আবারও এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, জনগণের অর্থ লুট করে বিদেশে পাচারকারী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের পুনর্বাসনের উদ্যোগ দেখা যাচ্ছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘এস আলমসহ এই বড় বড় যারা মাফিয়া রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে; তাদের কীভাবে বিচারের আওতায় আনবে, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংক আবার এস আলমের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ব্যাংকিং খাত বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে রয়েছে। ইসলামী ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক ও আমানতকারীর আস্থা নষ্ট হলে তার প্রভাব পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর পড়তে পারে।

নাহিদ ইসলাম বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থা যেই নাজুক খাতে পরিণত হয়েছে, এখন যদি ৩ কোটি গ্রাহক বা আমানতকারী ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্য ব্যাংকের ওপর এই প্রভাবটা পড়বে। ফলে এই সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটা হয়নি। ফলে সেই জায়গা থেকে আমাদের এই সমালোচনাগুলো থাকবে। আমরা শুধু সমালোচনাই করছি না, প্রস্তাবনাও দিচ্ছি। সংসদে এবং সংসদের বাইরে আমরা সেই কথাগুলো অব্যাহতভাবে বলে যাব।’

কালবেলা/আরএইচ/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X