কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, এ বিষয়ে জনমনে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান জানান, প্রস্তাবিত ব্যবস্থাটি কালো টাকা সাদা করার জন্য নয়। বরং সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে প্রকৃত মূল্য ঘোষণা নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত কর জটিলতা দূর করার উদ্দেশ্যে এ প্রস্তাব আনা হয়েছে।

তিনি বলেন, গত অর্থবছরে জমি বিক্রেতাদের জন্য একটি বিশেষ বিধান চালু করা হয়েছিল। বাস্তবে অনেক ক্ষেত্রে জমি প্রকৃত মূল্যে বিক্রি হলেও নিবন্ধনের সময় কম মূল্য দেখানো হয়। ফলে বিক্রেতারা প্রকৃত বিক্রয়মূল্যের অতিরিক্ত অর্থের উৎস ব্যাখ্যা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন।

মো. আবদুর রহমান খান আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে জমি বিক্রেতারা যদি ব্যাংকিং চ্যানেলে লেনদেনের প্রমাণ এবং বায়নানামা উপস্থাপন করতে পারেন, তাহলে তারা মূলধনী মুনাফার ওপর নির্ধারিত হারে কর পরিশোধের মাধ্যমে ওই অর্থ নিয়মিত করার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মোহাম্মদ আমিন উর রশিদ, সরদার মো. সাখাওয়াত হোসেন, জহির উদ্দিন স্বপন, আ ন ম এহছানুল হক মিলন, জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১০

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

১২

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৩

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

১৪

আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না : নেতানিয়াহু 

১৫

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’

১৬

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

১৭

প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ

১৮

১৭ বছর পর মোহামেডানের শিরোপা পুনরুদ্ধার

১৯

শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট

২০
X