কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

ধানমন্ডি লেক। পুরোনো ছবি
ধানমন্ডি লেক। পুরোনো ছবি

রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে আরও পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য পরিবেশে রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে এবং হাতিরঝিলের উন্নয়নেও চলছে ধারাবাহিক কার্যক্রম।

শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর লেকগুলো অব্যবস্থাপনার মধ্যে ছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে। এছাড়া দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে কাজ চলছে, সেটি আমরা পরিদর্শন ও তদারকি করছি।

হাতিরঝিলের পরিবেশ আরও উন্নত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। লেকের দুই পাশ মাটি ফেলে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি সন্ধ্যার পর যাতে কোনো হকার সেখানে অবস্থান করতে না পারেন, সে জন্য আনসার সদস্য মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি, তা অত্যন্ত ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসাবাড়ি, কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভা পেয়েছি।

স্কুল-কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রতি শনিবার উপজেলা পর্যায়ে সব স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। জাতীয় পর্যায়েও এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

দেশকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না। কিন্তু আমরা বসবাসযোগ্য বানাতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১০

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১১

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৩

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৪

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৫

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৬

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৭

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৮

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৯

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

২০
X