কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

রাগ করে বাসা থেকে বের হওয়া তরুণের মরদেহ মিলল ধানমন্ডি লেকে

ধানমন্ডি লেক। পুরোনো ছবি
ধানমন্ডি লেক। পুরোনো ছবি

মায়ের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন মো. ওমর ফারুক (১৮)। এরপর রোববার (০৫ অক্টোবর) তার মরদেহ ধানমন্ডির সুদাসদনের পেছনে লেকের পানিতে ভেসে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা-পুলিশ৷

এদিন সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি কালবেলাকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার বাবা জানিয়েছে, গত শুক্রবার মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হন ওই তরুণ। তিনি সাঁতার জানতেন না।

তিনি আরও বলেন, ওই যুবকের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বা অন্য কিছু মনে হয়নি। ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর তার পরিচয় শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানা-পুলিশ।

ওমর ফারুকের বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্লা। তারা হাজারীবাগের টেনারি মোড় এলাকার বউবাজারের বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X