কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ
ধানমন্ডি লেকে শোভাবর্ধন কর্মসূচি

ঢাকাকে বাঁচাতে হলে নাগরিকদের ভূমিকা নিতে হবে : ব্যারিস্টার অসীম

ধানমন্ডি লেকের পানি দূষণমুক্ত ও শোভাবর্ধন কর্মসূচিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
ধানমন্ডি লেকের পানি দূষণমুক্ত ও শোভাবর্ধন কর্মসূচিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

বাসযোগ্য ঢাকা নগরী গড়ার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, শহরকে বাঁচাতে হলে আমাদের নাগরিকদের ভূমিকা নিতে হবে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। অনেকেই ধানমন্ডি লেকের পানিতে ময়লা আবর্জনা ফেলেন। ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরা সারাদিন বিক্রি শেষে ময়লা লেকের পানিতে ফেলে দেন। এগুলো বন্ধ করতে হবে। আমাদের বোধ ফিরে না এলে কোনো সমস্যার সমাধান হবে না।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত সংগঠন ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনে’র (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি লেকের পানি দূষণমুক্ত ও শোভাবর্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সংগঠনটি সমাজকল্যাণমূলক এবং মানবতার সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়োজিত রয়েছে। পরিবেশ রক্ষায়, পশুপাখি এবং সবুজ বনায়নের ওপরে জোর দিয়ে যাচ্ছে। এছাড়া এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করানো, বৃত্তি দেওয়া বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এই সংগঠন জড়িত রয়েছে। রক্তদান কর্মসূচি থেকে সকল মানবিক কর্মকাণ্ডে জড়িত এ সংগঠনটি।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না। আজ অন্তর্বর্তীকালীন সরকারের কারণে নগরবাসীসহ অনেকেই ঠিকমতো নাগরিক সেবা পাচ্ছেন না। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক।

জেডআরএফের উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের উপস্থিতিতে ও তার সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X