কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

মো. ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
মো. ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মো. ফারুক আহমেদ।

রোববার (২৮ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। একই প্রজ্ঞাপনে পুলিশের একাধিক ইউনিটে বিভিন্ন পদমর্যাদার আরও ২০ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পান। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। পরে ডিএমপি থেকে তাকে র‍্যাবে বদলি করা হয়।

সর্বশেষ গত ৪ জুন বর্তমান সরকার ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এরপর ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১০

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১১

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১২

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৩

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

১৫

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য ১২টি ইসলামিক অভ্যাস

১৭

প্রকাশ পেল ইনা খান-আকাশের 'ডালিম ঠোঁট'

১৮

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

১৯

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

২০
X