কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পেনশন প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তা নিয়োগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে অর্থ বিভাগের কল্যাণ কর্মকর্তা হিসেবে প্রশাসন-৪ শাখায় দায়িত্বরত কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ কর্মকর্তা পেনশন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন-৩ শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। গত ২ জুলাই জারি করা ওই আদেশে সই করেন উপসচিব মো. জহিরুল হক।

অফিস আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর ২.০১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী অবসরগমনকারী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন কেইস প্রক্রিয়াকরণে সহায়তার জন্য অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখায় দায়িত্বরত কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

পেনশন সহজীকরণ আদেশ অনুযায়ী, কল্যাণ কর্মকর্তা পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বা হিসাবরক্ষণ অফিসের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করবেন। এছাড়া এ দায়িত্ব পালনের ক্ষেত্রে অর্থ বিভাগের ২০১৬ সালে জারি করা পরিপত্রে উল্লেখিত দায়িত্ব ও কর্তব্য অনুসরণ করতে হবে।

পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মচারীর অবসরের এক বছর আগে তাকে এবং হিসাবরক্ষণ অফিসকে বিষয়টি অবহিত করা, চাকরিসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই, অডিট আপত্তি কিংবা বিভাগীয় মামলা থাকলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া কল্যাণ কর্মকর্তার দায়িত্বের মধ্যে রয়েছে।

এ ছাড়া পেনশন, ছুটি নগদায়ন, সাধারণ ভবিষ্য তহবিলের চূড়ান্ত উত্তোলন ও আনুতোষিকের আবেদন নির্ধারিত সময়ে প্রক্রিয়াকরণ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং মৃত কর্মচারীর পরিবারের পেনশন সংক্রান্ত কার্যক্রমে সহায়তা প্রদান ও পেনশন নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত তদারকির দায়িত্বও তাকে পালন করতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, পেনশন, আনুতোষিক ও ছুটি নগদায়নের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) জারি ও সংশ্লিষ্ট অর্থপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়েও কল্যাণ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এদিকে অর্থ বিভাগের জারি করা অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, অনুবিভাগ প্রধান, যুগ্মসচিব, উপসচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা, আইসিটি অধিশাখাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আজ দেখানো হবে না আর্জেন্টিনা-মিসর ম্যাচ

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

স্নাতক শেষ হলেও ল্যাব ক্লাস পাননি কুবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে মসজিদ-মন্দির

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে আইনজীবীরা

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা

১০

ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা

১১

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১২

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

১৩

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

১৪

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

১৫

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

১৭

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৮

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার

১৯

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

২০
X