বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পুরনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পুরনো ছবি

‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে’—এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে সরকারের নজর রয়েছে বলেও জানান তিনি।

রোববার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক‌য়েকজন সাংবাদিকের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।

আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কি না-জান‌তে চান এক সাংবা‌দিক।

জবা‌বে খ‌লিলুর রহমান ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, ‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন’—এই খবরটি কোনো প্রাতিষ্ঠানিক বা মূলধারার সংবাদমাধ্যম নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে প্রকাশ করেনি। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমার কেন্দ্রিক কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে।

জুনের শেষ সপ্তাহে ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি এবং মিয়ানমারের সামরিক জান্তা সমর্থিত কিছু টেলিগ্রাম চ্যানেল ও ব্লগে প্রথম এই দাবি করা হয়। সেখানে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় আহত হয়ে তোয়ান ম্রাত নাইং বাংলাদেশের কোনো একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের প্রতি আক্রমণ জোরদার করেছে। এতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষয়ে সরকারের কো‌নো পদ‌ক্ষেপ আছে কি না—জান‌তে চাই‌লে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

১০

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১১

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১২

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

১৩

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১৪

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১৫

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৯

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X