বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

দুদকের প্রধান কার্যালয়ে মো. মোতাহার হোসেনের বিদায়ী সংবর্ধনা। ছবি: কালবেলা
দুদকের প্রধান কার্যালয়ে মো. মোতাহার হোসেনের বিদায়ী সংবর্ধনা। ছবি: কালবেলা

দেশের স্বার্থে দুদককে বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের সদ্য বিদায়ী মহাপরিচালক মো. মোতাহার হোসেন।

সোমবার (৬ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতি. সচিব) মো. মোতাহার হোসেন বদলি জনিত বিদায় উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দুদক সার্ভিস অ্যাসোসিয়েন (ডুসা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসা সভাপতি ও উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদ কালাম।

মো. মোতাহার হোসেন বলেন, দেশের স্বার্থে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুদককে বাঁচিয়ে রাখতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুদকের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. মোকাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যের মোকাম্মেল হক বলেন, ‘দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন পদোন্নতিজনিত বদলির কারণে যুব উন্নয়ন অধিদপ্তরে যাচ্ছেন। দেশে বর্তমানে সাড়ে ৩ কোটি যুবক রয়েছে। মোতাহার হোসেন যদি তার দুদকে কাজের অভিজ্ঞতা সেখানে ব্যবহার করে দেশের সাড়ে ৩ কোটি যুবসমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে পারেন তাহলে দুদকের প্রতিরোধ শাখার কাজ ৫০ ভাগ হয়ে যাবে। আমরা আশাকরি তিনি সেটা করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী, আব্দুল্লাহ আল জাহিদসহ একাধিক কর্মকর্তা।

এছাড়াও দুদকের একাধিক মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থেকে মোতাহার হোসেনকে বিদায় জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১০

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১১

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৫

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৭

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৮

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৯

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

২০
X