কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক মন্তব্য’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় সরকারের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন, দায়ীদের শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনা। একই সঙ্গে তিনি বলেন, নাহিদ ইসলামের মতো একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত।

মঙ্গলবার (০৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এর সঙ্গে জড়িত সেই তদন্ত করা, তাদের ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে, রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন।

তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, তার কাছ থেকে আরেকটু দায়িত্বশীল মন্তব্য...(আশা করি)।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনও ২৪ ঘণ্টাও হয়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা নয়। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানাভাবে সেই চেষ্টা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারছি।

উল্লেখ্য, বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি এর পেছনে রাজনৈতিক একটি উদ্দেশ্য রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশকে দলীয়ভাবে পরিচালিত করা হলে তারা এ ধরনের ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে পারে না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা গেলে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে কি না, সেটিও স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিস্ফোরণের সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর পুলিশের তৎপরতা চোখে পড়েনি। পরে কিছু পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলেও দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১১

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

১২

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

১৩

সিলেটে নতুন ডিসি নিয়োগ

১৪

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১৫

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

১৬

সংবিধান সংশোধনীতে মুখ্য বিবেচ্য থাকবে জুলাই সনদ: আইনমন্ত্রী

১৭

জার্মানিতে তীব্র তাপপ্রবাহে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

১৮

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ 

১৯

হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি

২০
X