বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

মো. শরিফুল ইসলাম। পুরোনো ছবি
মো. শরিফুল ইসলাম। পুরোনো ছবি

চাকরি জীবনের নানা অনিয়ম নিয়ে দৈনিক কালবেলায় প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হয়েছিল তদন্ত। তবে তদন্ত চলাকালেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফুল ইসলামকে তার পদ থেকে বদলি করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বেবিচকের অফিস আদেশে ওই কর্মকর্তাকে বদলি করা হয়।

শরিফুল হাসান ছিলেন বেবিচকের সিভিল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। গতকালের অফিস আদেশে তাকে ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এরোড্রাম স্ট্যান্ডার্ড) পদে সংযুক্ত করা হয়েছে।

গত ৭ জুন দৈনিক কালবেলার প্রথম পাতায় ‘এত অনিয়ম, তবু তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে তার কর্মকালে নানা অনিয়ম তুলে ধরা হয়। ওই প্রতিবেদনের আলোকে গত ১৬ জুন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

এ দিকে প্রকৌশলী শরিফুল ইসলামকে গতকাল বদলির পর বেবিচকে নানা আলোচনা শুরু হয়। তাকে বদলিই শুধু শাস্তি কি না, বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে সে আলোচনাও উঠে।

যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান কালবেলাকে বলেন, ওই বদলি অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নয়। এটি নিয়মিত প্রক্রিয়া। গণমাধ্যমে খবর প্রকাশের পর সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তে এক সদস্যের কমিটি কাজ করছে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বেবিচক সূত্র জানায়, কর্মজীবনে প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ২০১৭ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটক ও বিশ্রামাগার নির্মাণে আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা, ২০২০ সালে আগের দুটি অর্থ বছরে সিভিল এভিয়েশনের বিভিন্ন প্রকল্প, মেইনটেনেন্স ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ দুদকের অনুসন্ধান টিম তাকে তলব করে।

২০২১-২২ অর্থবছরে রাজধানীর কাওলায় বেবিচক কোয়ার্টারের দুটি ভবন রক্ষণাবেক্ষণ কার্যক্রমে টাকা নয়ছয় করার অভিযোগও রয়েছে এ প্রকৌশলীর বিরুদ্ধে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

 পাহাড়ধসে বান্দরবান ও কক্সবাজারে ৭ জনের মৃত্যু

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১০

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

১২

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৩

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

১৪

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

১৫

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

১৬

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

১৭

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

১৮

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

১৯

ইতিহাসের এই দিনে

২০
X