বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা, পাহাড়ধস ও আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, গত ২ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস ও আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। এতে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন।

এ প্রেক্ষাপটে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাসহ প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের স্বার্থে জেলা প্রশাসকের কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর আগামী ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা বর্ষণে জেলার মাতামুহুরী ও সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে এবং জেলা ও উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধস ও অতিবৃষ্টির পানি জমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X