কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ‘শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালিত ইন্টারসেপ্ট অভিযানের ফল।

এদিকে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলার উৎস, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কুয়েতের নিরাপত্তা বাহিনী।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলায় ৮ জন ইরানি সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (০৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।

আইআরএনএর তথ্যমতে, আব্বাস ও বুশেহরে বন্দরে এসব হামলায় ইরানি সেনাবাহিনীর বিমান ও নৌবাহিনীর সদস্যরা নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আ.লীগের সাবেক এমপিকে শ্যেন এরেস্ট দেখাল পুলিশ

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

১০

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

১১

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১২

এবার সুখবর পেলেন মিশরের কোচ

১৩

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ 

১৫

ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

১৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, ইতিহাসে প্রথমবার হাফটাইম শো

১৮

পাকিস্তানের ‘ব্যর্থ’ সেফ সিটি প্রকল্পকে ‘অনুকরণীয়’ ভাবছে বাংলাদেশ!

১৯

বিশ্ব পরিবেশ দিবস: গাজীপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

২০
X