কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

ড্রোন কারখানা, তুরস্ক ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত
ড্রোন কারখানা, তুরস্ক ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

প্রতিরক্ষা প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। বগুড়া বিমানঘাঁটির পাশে নির্মিত হতে যাওয়া এ কারখানার পাশাপাশি উত্তরাঞ্চলে বিমান যোগাযোগ ও সামরিক অবকাঠামো উন্নয়নেও নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মীর শাহে আলম বলেন, গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১০

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১১

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১২

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৩

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৭

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৮

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X