কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় প্রেস ক্লাবে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাব ও থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করা হয়।

সমঝোতার আওতায় জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালে ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

হাসপাতালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকায় হাসপাতালটির প্রতিনিধি মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাইয়াথাই হাসপাতালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) ও বাংলাদেশের দায়িত্বে থাকা সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- প্রেস ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির আহ্বায়ক একেএম মোহসিন।

জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১২

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১৩

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১৪

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৯

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

২০
X