কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:২৮ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশের রাজনীতি, আইনাঙ্গন এবং সংসদীয় কার্যক্রমে যে অবদান রেখে গেছেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। আমি মহান আল্লাহ তাআলার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার।

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরি আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১০

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১১

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১২

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৪

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৫

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১৬

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১৭

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৮

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৯

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

২০
X