বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

সাগরদী খালের দুই পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা
সাগরদী খালের দুই পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা

নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। যেমন নিজের ঘর পরিষ্কার না রাখলে তা নোংরা হয়ে যায়, তেমনি নিজ নিজ এলাকা, পাড়া ও দেশ পরিচ্ছন্ন না রাখলে এর ভোগান্তিও আমাদেরই পোহাতে হবে। অন্য দেশের পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ দেখে আফসোস করার আগে নিজেদের দেশকে সুন্দর রাখার দায়িত্ব নিতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। সম্প্রতি দেশ থেকে স্বৈরাচারকেও বিদায় করা হয়েছে। একইভাবে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করে, তাহলে পুরো জাতি তার সুফল ভোগ করবে।

তারেক রহমান বলেন, আজ শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না। স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী এবং যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, সবাইকে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে যেমন পরিবেশ আরও মনোরম হবে, তেমনি খালের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

এ সময় সাগরদী খালের পরিচ্ছন্নতা ও সংরক্ষণে স্থানীয়দের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খাল রক্ষা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়। খালের দুই পাড়ে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে। তারা কেউ যেন খালে পলিথিন, প্লাস্টিকের বোতল বা অন্য কোনো বর্জ্য না ফেলে এ বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি অন্যদেরও এ ব্যাপারে নিরুৎসাহিত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিনে সব ধরনের বর্জ্য ফেলতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ও খালের সঙ্গে ড্রেন ও পয়ঃনিষ্কাশন (স্যুয়ারেজ) লাইন সংযুক্ত না করার জন্য বরিশাল সিটি করপোরেশনকে নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ড্রেন ও পয়ঃনিষ্কাশনের পানি খালে পড়লে খালের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এবং এর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর বাটাজোর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।

সেখানে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। দুপুর ২টার দিকে সড়কের দুপাশে গড়ে ওঠা মানবপ্রাচীরের মধ্য দিয়ে তার গাড়িবহর নগরীর বান্দ রোড এলাকায় পৌঁছায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি কাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X