রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত সরকার দেশের কৃষিজমিতে বহুল ব্যবহৃত আগাছানাশক প্যারাকুয়াট সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে। এ জন্য কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় আমদানি, উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত নেওয়া হবে।

প্যারাকুয়াট বিশ্বের অন্যতম বিষাক্ত আগাছানাশক হিসেবে পরিচিত। চিকিৎসকদের মতে, এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। সামান্য পরিমাণ শরীরে প্রবেশ করলেও এটি ফুসফুস, কিডনি, লিভার, ত্বক ও চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। অনেক ক্ষেত্রে এর বিষক্রিয়ায় মৃত্যু ঘটে।

বিশ্বের ৭০টিরও বেশি দেশে এই রাসায়নিক ইতোমধ্যে নিষিদ্ধ হলেও ভারতে এতদিন এটি বৈধভাবে ব্যবহার করা হচ্ছিল।

ভারতে এটি চা, আলু, তুলা, রাবার, কফি, ধান, ভুট্টা, গম ও আঙুরসহ নয়টি ফসলে ব্যবহারের অনুমতি ছিল। তবে অভিযোগ রয়েছে, কিছু এলাকায় ফসল দ্রুত শুকিয়ে কাটার সুবিধার জন্য অনুমোদন ছাড়াই এটি মুগ ডালের ক্ষেতে ব্যবহার করা হতো। এতে বিষাক্ত রাসায়নিক খাদ্যশৃঙ্খলে প্রবেশের ঝুঁকি তৈরি হয়।

সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হলে প্যারাকুয়াটের সব লাইসেন্স ও নিবন্ধন বাতিল হবে। ব্যবসায়ীদের তিন মাসের মধ্যে নিবন্ধন সনদ জমা দিতে হবে।

বর্তমানে গ্লাইফোসেট, ২,৪-ডি, ডাইমেথোয়েট ও অ্যাসিফেটের মতো আরও কিছু বিতর্কিত রাসায়নিক ভারতে ব্যবহৃত হচ্ছে, যেগুলো অনেক দেশে স্বাস্থ্যঝুঁকির কারণে নিষিদ্ধ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

১০

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১১

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

১২

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১৩

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১৪

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১৬

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৭

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৮

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৯

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

২০
X