সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

বালু উত্তোলনের দৃশ্য। পুরোনো ছবি
বালু উত্তোলনের দৃশ্য। পুরোনো ছবি

সুনামগঞ্জ জেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব (এসএ) শাখা থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৫(১) ধারা অনুযায়ী পাম্প, ড্রেজার বা অন্য কোনো উপায়ে ভূগর্ভস্থ বালু কিংবা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।

এতে আরও বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ অনুযায়ী কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্ধারিত বালুমহাল থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে। জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই রাতের বেলায় বালু উত্তোলনের সুযোগ নেই।

জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত কাউকে রাত্রিকালীন বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। ফলে রাতে বালু উত্তোলনের যে কোনো কার্যক্রম সরাসরি অবৈধ হিসেবে বিবেচিত হবে।

স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, বালুমহাল থেকে বালু বা মাটি পরিবহনের ক্ষেত্রেও অনুমোদনহীন বা অবৈধ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। আইন লঙ্ঘন করে বালু উত্তোলন, পরিবহন কিংবা অন্য কোনো অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্দেশনায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের স্বাক্ষর রয়েছে। এর অনুলিপি ২৮ বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক, পুলিশ সুপার, নৌ-পুলিশ সুপার, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১০

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১১

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১২

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৩

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

১৪

মেসির প্রথম ‘ইংরেজি পরীক্ষা’

১৫

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১৬

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

১৭

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

১৮

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

১৯

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

২০
X