সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত
খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা দাবি করেছে, দেশটির খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পস্থলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৩৯ মিনিটে এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র একটি বেসামরিক পারমাণবিক স্থাপনার প্রকল্পকে লক্ষ্যবস্তু করেছে।

ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়। এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত।

তবে এ ঘটনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি, হতাহত বা প্রকল্পের ওপর হামলার প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে, ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, ইরাক সীমান্তসংলগ্ন পূর্ব খুজেস্তান অঞ্চলের আকাশে ড্রোনটি প্রতিহত করা হয়।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত মানববিহীন আকাশযান বা ড্রোন। এ ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং প্রয়োজনে বিমান হামলার জন্য ব্যবহৃত হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১০

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১১

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১২

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৩

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৪

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৫

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৬

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৭

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৮

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৯

স্পেনের গোল কেন বাতিল হলো!

২০
X