শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি।

এরই মধ্যে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী কালবেলাকে বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সেনাবাহিনীর নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আগের দিন চট্টগ্রামে এসেছিলেন দলের স্থানীয় বিরোধ মেটাতে।

এই হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেওয়া তৎকালীন সেনা কর্মকর্তাদের মধ্যে মোজাফফর অন্যতম বলে অভিযোগ আছে। অভিযোগ আছে, মোজাফফরই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন, তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে মঞ্জুর নিহত হন। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়। ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, জিয়াউর রহমান হত্যার পর মোজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। অবশেষে তিনি প্রশাসনের হাতে ধরা পড়েন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১০

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১১

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১২

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১৩

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৪

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৫

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৬

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৭

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

১৮

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

১৯

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

২০
X