কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

ছবি: কালবেলা গ্রাফিক্স
ছবি: কালবেলা গ্রাফিক্স

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় বদলি কমিটির কাঠামো পরিবর্তনের পাশাপাশি শিক্ষক বদলির ক্ষেত্রে সাতটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সংশোধিত নীতিমালা জারি করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বদলি কমিটিতে সভাপতির মনোনীত দুজন করে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন। আগে সেখানে গণ্যমান্য ব্যক্তিদের রাখার বিধান ছিল। এ ছাড়া জাতীয় বদলি কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি)। এর আগে এ দায়িত্বে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, চাকরির ন্যূনতম দুই বছর পূর্ণ না হলে কোনো সহকারী শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। একবার বদলি হলে পরবর্তী তিন বছর পর্যন্ত পুনরায় বদলির আবেদন করা যাবে না। কেবল শূন্য পদের বিপরীতে বদলি করা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের আবেদন ছাড়া সাধারণভাবে বদলি করা যাবে না। তবে জনস্বার্থে জাতীয় বদলি কমিটির অনুমোদনসাপেক্ষে এ ক্ষেত্রে ব্যতিক্রম করা যাবে।

এ ছাড়া পাঁচজন বা তার কম শিক্ষক থাকা কিংবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০-এর বেশি এমন বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা যাবে না। একই বিদ্যালয় থেকে একাধিক আবেদন হলে জ্যেষ্ঠ শিক্ষক অগ্রাধিকার পাবেন। একটি বিদ্যালয়ে সর্বোচ্চ তিনজন শিক্ষককে সংযুক্তি পদায়ন করা যাবে। সব শর্ত পূরণ সাপেক্ষে নারী শিক্ষকদের স্থায়ী ঠিকানা বা স্বামীর কর্মস্থল/স্থায়ী ঠিকানার কাছাকাছি বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ

তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘টেট ব্রাদার্স’

১০

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১১

বিশ্বকাপ ফাইনাল দেখতে জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

১২

শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ : চিফ প্রসিকিউটর

১৩

বালু উত্তোলন নিয়ে দলীয় দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

১৪

সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৬

ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

১৭

নদীর পাড়ে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, তরুণ আটক

১৮

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর যেভাবে সন্ধান মেলে মেজর মোজাফফরের

১৯

বিশ্বকাপে চ্যাম্পিয়নদের কেন নকল ট্রফি দেওয়া হয়?

২০
X