কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:৫১ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সরকারি ৩ মেডিকেলে নতুন পরিচালক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা

সরকারি ৩ মেডিকেল কলেজে নতুন পরিচালক দিয়েছে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব কমল কুমার সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

মেডিকেল কলেজ তিনটি হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. মো. শফিউর রহমানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, গোপালগঞ্জের কাশিয়ানী আইএইচটির অধ্যক্ষ ডা. তরন মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মাগুরা ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের প্রজ্ঞাপন জারির পর ৫ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ষষ্ঠ কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X