কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনকে ইউরোপীয় ইউনিয়নের চিঠি

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এ উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) সিইসিকে মেইলে চিঠি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিইসিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় বৈঠকের জন্য আপনার সময় হবে কি? মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

চিঠির বিষয়ে ইসি থেকে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন থেকে এখন সময় দেওয়া হবে কিনা বা কখন সময় দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। কারণ, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন।’

ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X