কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বেবিচক চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

মো. মফিদুর রহমান। ছবি : সংগৃহীত
মো. মফিদুর রহমান। ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ দ্বিতীয় দফায় আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। বুধবার (২৭ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭–এর রুল ২৪ (৭) অনুযায়ী, বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ছয় মাস বৃদ্ধি করা হলো।

২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ দফায় মেয়াদ বাড়ানোর আগে তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছিল।

১৯৮৫ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন মফিদুর রহমান। এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স উইংয়ে ডাইরেক্টিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X