কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডর্‌প’র নতুন বছর ২০২৪ বরণ অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত

ডর্‌প’র নতুন বছর ২০২৪ বরণ অনুষ্ঠান। ছবি : সৌজন্য
ডর্‌প’র নতুন বছর ২০২৪ বরণ অনুষ্ঠান। ছবি : সৌজন্য

নতুন বছর ২০২৪ বরণ অনুষ্ঠান পালন করেছে বেসরকারি সংস্থা ডর্‌প। ০৩ জানুয়ারি, (বুধবার) সকালে রাজধানীর শেওড়াপাড়ায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডর্‌প এর সিইও এএইচএম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডর্‌প এর কার্যনির্বাহী উপদেষ্টা মো. আজহার আলী তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ডর্‌প এর বিগত বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন ডর্‌প এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। নতুন বছরে কীভাবে আরও গতিশীলতার সাথে কাজ করা যায় সে ব্যাপারে ডর্‌প এর কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

বক্তব্য রাখেন, পরিচালক অর্থ ও প্রশাসন মোঃ হায়দার আলী খান, পরিচালক মাইক্রোফাইন্যান্স শেখ আহমেদ (আনোয়ার) এবং ডর্‌প এর সকল কর্মকর্তা তাদের বক্তব্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করেন এবং পুরাতন বছরের কার্যক্রম থেকে নেওয়া শিক্ষা কাজে লাগিয়ে নতুন বছর আরও গতিশীলতার সাথে কাজ করে সংস্থাকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডর্‌প এর কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ আজহার আলী তালুকদার তার বক্তব্যে ডর্‌প এর কর্মীদের আরও মনোযোগ সহকারে সতর্কতার সাথে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।

ডর্‌প এর সিইও এএইচএম নোমান তার বক্তব্যে সকল কর্মকর্তাকে আশাবাদী হয়ে কাজ করার কথা বলেন যাতে দীর্ঘ সময় ডর্‌প এর সাথে করতে পারেন এবং বিগত বছরে পর্যালোচনা এবং নতুন বছরের কর্মপরিকল্পনার মাধ্যমে সমপনি বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X