কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের জন্য জলবায়ু সুবিচার দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যা চাই’ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রায়। শনিবার (১৪ ডিসেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্‌প এর উদ্যোগে কয়রা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং কমিউনিটি বেসড অর্গানাইজেশন (সিবিও) এর সদস্যরা, কয়রার সাধারণ জনগণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি এবং পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সংকটের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডর্‌প এর অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং অফিসার মো. আল জাবেদ সরকার। তিনি বলেন, সম্প্রতি কপ২৯ সম্মেলনে জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য জলবায়ু ক্ষয় ক্ষতি তহবিল প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এটি নিশ্চিত করা জরুরি যে এই তহবিল সঠিক সময় এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উপকূলীয় ক্ষতিগ্রস্ত জনগণের কাছে পৌঁছায়।

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন যে, উপকূলীয় অঞ্চলের জন্য জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জোরালো করতে হবে।

এক্সেস প্রকল্পের আওতায় ডর্‌প এবং হেল্ভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় এ মানববন্ধন আয়োজিত হয়। উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের কাছে দাবি জানাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১০

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১১

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১২

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৩

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৪

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৫

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৬

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৭

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৯

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

২০
X