কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তামাক নিয়ন্ত্রণে ডর্‌প-সিটিএফকে অংশীজন সভা অনুষ্ঠিত

dorp-ctf
তামাক নিয়ন্ত্রণে ডর্‌প-সিটিএফকে অংশীজন সভা। ছবি : সৌজন্য

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডর্‌প) এর সাঙ্গে যৌথ অংশীজনে সভা করেছে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশ। মঙ্গলবার, (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে ডর্‌প কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সভাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ এবং তামাক কর বৃদ্ধির দাবিতে এডভোকেসি কার্যক্রম এগিয়ে নিতে ভবিষ্যত কর্মপরিকল্পনা সংক্রান্ত আলোচনা হয়।

ডর্‌প কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিটিএফকে এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক ড. মাহিন মালিক। ড. মাহিন মালিক তার বক্তব্যে বলেন, “তামাকের আগ্রাসন রুখতে ডর্‌প ও সিটিএফকে সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখবে এবং বাংলাদেশসহ বিশ্বব্যপী তামাকমুক্ত ভবিষ্যত গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে”।

ড. মালিককে ফুলেল শুভেচ্ছা জানান ডর্‌প এর নির্বাহী উপদেষ্টা ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আজহার আলী তালুকদার। ডর্‌প প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জনাব এএইচএম নোমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত সভায় ডর্‌প এর পরিচিতি ও কার্যক্রমের ব্যপ্তি তুলে ধরেন সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ যোবায়ের হাসান। এছাড়া তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের অগ্রগতি এবং অর্জনসমূহ সম্পর্কে বিশদ উপস্থাপনা রাখেন প্রকল্পটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব রুবিনা ইসলাম।

অনুষ্ঠানে সিটিএফকে বাংলাদেশ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, লীড পলিসি এডভাইজার, জনাব মোঃ আব্দুস সালাম মিয়া, ম্যানেজার, প্রোগ্রামস, জনাব আতাউর রহমান মাসুদ, ম্যানেজার, এডভোকেসি, এবং জনাব হুমায়রা সুলতানা, ম্যানেজার, কমিউনিকেশনস। ডর্‌প এর উর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে সক্রিয় অংশগ্রহণ করেন।

ডর্‌প বিগত ১৯৮৭ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর সাথে জড়িত এবং মাতৃত্বকালীন ভাতা প্রবর্তনকারী সংস্থা হিসাবে সমধিক পরিচিত। এরই ধারাবাহিকতায় ডর্‌প বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক কর বৃদ্ধি বিষয়ে কাজ করছে এবং সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X